অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন প্রধান শিক্ষক


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৪

remove_red_eye

৫৩৬

ইসরাফিল নাঈম ,শশীভূষণ : ভোলার চরফ্যাশনে দুর্নীতি ও অনিয়ম ও শিক্ষকদের হেনস্তার দায়ে অভিভাবকদের জনরষে পড়েছে গোলদার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান। তার বিরুদ্ধে নানা সময় বিদ্যালয়ের অর্থ আত্মসাত, শিক্ষকদের হেনস্তা বিভিন্ন অনিয়মের অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার ওই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের খেয়ে ধাওয়া বিদ্যালয় থেকে পালিয়ে যান।
 
জানা যায়, গোলদার হাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাকসুদুর রহমান আওয়ামী লীগের ক্ষমতার বলয়ে থেকে স্কুল ফা ফান্ডের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। এমনি কি তিনি একাধিক শিক্ষককে হেনস্ত করেন। আওয়ামী সরকারী সময়য়ে তিনি শিক্ষকদের জিম্মি করে হেনস্তা ও নানা ভাবে হয়রানি করেছেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে টিসি দেওয়ার হুমকি দেন শিক্ষক মাকসুদুর রহমান। তার এমন কর্মকাণ্ডে বিব্রত শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে তার পদত্যাগ চেয়ে প্রতিবাদ জানালে তার হেনস্তার শিকার হন শিক্ষার্থীরা। ওই সময় তিনি একটি অপশক্তির প্রভাবে বীরদর্পে চালিয়ে যাচ্ছেন ওই বিদ্যালয়ে নানা অপকর্ম। তার পদত্যাগের দাবী করে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 
ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল উদ্দিন জানান, তিনিসহ অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন।
 
গত ৩১ ডিসেম্বর স্কুলের লাইব্রেরীতে ক্ষিপ্ত প্রধান শিক্ষক মাকসুদ রহমান হেনস্তা করেন। আমাকে হুমকি দিয়েছেন স্কুলে না যেতে। আমি আগামীকাল স্কুলে যাবো। শুধু আমি না, তার ভয়ে শিক্ষকরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না।’ 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক মাকসুদুর রহমান অন্য একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। হঠাৎ একদিন শুনি তিনি আমাদের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গোপনে যাদের পরীক্ষা নেওয়া হয়েছে তারা সবাই তার লোক। এভাবে হঠাৎ করেই তাকে প্রধান শিক্ষক করা হয়। ইচ্ছামতো ম্যানেজিং কমিটি তৈরি করে শিক্ষা বোর্ডকে দিয়ে অনুমোদন নিয়ে বিভিন্ন দুর্নীতি করেছেন মাকসুদুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম করলেও তার ভয়ে শিক্ষকরা কিছুই বলতে পারেন না।
 
ওই বিদ্যালয়ের দাতা সদস্য মো. রুহুল আমিন গোলদার জানান, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়মের কারনে ভেস্তে যাচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। এছাড়াও আওয়ামী লীগ সরকারের ক্ষমতার বলয়ে থেকে তিনি ওই বিদ্যালয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। ২০২০ সনে তিনি কাউকে না জানিয়ে বিদ্যালয়ের ৭০ হাজার টাকার মূল্যের ১০টি মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেন।
 
এছাড়াও তিনি ২০২২ সনে বিদ্যালয়ের একটি টিন সেট পুরাতন ঘর ৪৩ হাজার টাকা বিক্রি করে ওই টাকা নিজেই আত্মসাত করেছেন। এবং পি.বি.জি.এস. আই.এস.ই.ডি.পি. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ থেকে প্রাপ্ত ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। ২০২৩ সনে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত পাঁচ লাখ টাকার চার লাখ টাকা একাই আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। ও টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন বিল্ডিং বিক্রি করে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মতে ওই স্কুলটি পরিদর্শন করেছি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো খতিয়ে দেখে প্রতিবেদন দেয়া হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, বিয়ষটি খতিয়ে দেখে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে।




একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...