অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জনপ্রিয় অভিনেতা কাকা মাকসুদের জন্মদিন আজ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৭৪৩

মোঃ মামুন, দৌলতখান : দর্শকপ্রিয় অভিনেতা কাকা মাকসুদ। আজ তার জন্মদিন। ২০১৪ সালে  মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সেই থেকে তার অভিনয় জীবন শুরু। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে জাত অভিনেতায় পরিণত করেছেন। নিয়মিত নাটক বিজ্ঞাপন  ওয়েব সিরিজে  কাজ করে ব্যাপক জনপ্রিয়  হয়েছেন। ভোলার জেলার  দৌলতখানের কৃতি সন্তান কাকা মাকসুদ। শিক্ষাজীবনে ১৯৯৩ সালে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ১৯৯৫ সালে দৌলতখান আবু আব্দুল্লা কলেজ থেকে এইচএসএসি পাশ করে তিনি  ঢাকায় চলে যান। সেখানে দীর্ঘদিন ব্যবসা করেন তিনি। ব্যবসায়িক উত্থান পতনের পর কিছুদিন অবসর জীবন কাটান কাকা মাকসুদ।  কিছুদিন পর মঞ্চ থিয়েটারের মাধ্যমে তিনি  অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জগতে কাকা মাকসুদ কাজ করেছেন, রায়হান রাফির পরিচালিত দামাল  সিনেমা ও ওয়েব সিরিজ-৭ নম্বর  ফ্লোর, কাছে আসার গল্প। জনপ্রিয় পরিচালক আশপাক নিপুনের ওয়েব সিরিজ মহানগরেও কাজ করেছেন তিনি  । এছাড়া নিয়মিত টেলিফিল্ম, নাটক,ধারাবাহিক নাটক মেগা সিরিয়াল  ও বিজ্ঞাপন সহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। গ্রামে বেড়ে ওঠা ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কাকা মাকসুদ ছোটবেলা থেকেই নিজেকে খুব পরিচর্যা করতেন। রুচিশীল পোশাক-আশাকে নিজেকে এক সৌন্দর্য বহন করে রাখতেন। খেলাধুলার মধ্যে ফুটবল খুব পছন্দ করতেন তিনি। অভিনেতা কাকা মাকসুদের জন্মদিনে মিডিয়া অঙ্গন সহ ভোলার সাংবাদিক ও বিশিষ্টজনরা শুভেচ্ছা জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...