বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬
৪৭১
মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক(৪)হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। সোমবার (৩০) ডিসেম্বর সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগন। এতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
গত ২১ নভেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নাম্বার
ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ঘাতক বশীর স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রæত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। ইসরাক সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে বলে জানা গেছে। ফরিদ-ইয়ানুরের দাম্পত্য জীবনের সতের বছরের মাথায় এসে তাঁরা ওই সন্তানের মুখ দেখে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভাগ্নেকে খুঁজে পাওয়া যায়নি পরে আমরাসহ ওদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইশরাকের মা ইয়ানুর বেগম মানববন্ধনে মামলার তদন্দকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনাকে আড়াল করতে তাঁকে থানায় ডেকে মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল)বাবুল আখতার জানান, শিশু ইসরাক হত্যা ঘটনায় বোরহানউদ্দিন থানায় ইসরাকের মা ইয়ানুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। ওই ঘটনায় ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত