অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩৭৯

আকবর জুয়েল, লালমোহন: বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ে ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভা সকাল  দশটায় অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন, ভোলার টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বোরহানউদ্দিনের বি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, দৌলতখান খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন,  তজুমদ্দিন সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হান্নান কবীর, চরফ্যাশনের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ শাহে আলম শিমুল,  ডাওরিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুল্লাহ, কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার। সভায় ভোলা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
 
এ সময় বক্তারা বলেন, বর্তমানে  মাধ্যমিক বিদ্যালয়ের  সিনিয়র সহকারী  শিক্ষকগণ অষ্টম গ্রেডে বেতন পাচ্ছে। এতে আমাদের কোন আপত্তি নেই। সহকারী  প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের একাডেমিক সমস্ত কাজ করেন এবং স্কুল পরিচালনা করেন। আমাদের দাবি একটাই আমাদেরকে অষ্টম স্কুল থেকে সপ্তম স্কুলে পরিণত করতে হবে। বক্তারা আরো বলেন  ২০২৩ সালের ৮ই আগষ্ট  হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন দাখিল করি। আমরাও ঐ রিট পিটিশন বাস্তবায়নের জন্য ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকরা  আইনি লড়াই করব ইনশাআল্লাহ।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...