অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


ভোলায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকের উপর হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৭

remove_red_eye

৩৮০

সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে অনুষ্ঠিত সড়ক অবরোধ করে  অবস্থান কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ গুরুতর আহত হয়েছে। তার মাথায় ফেটে চারটি সেলাই লেগেছে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বরিশাল দালান এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান,সকাল ১০টার দিকে শহরের সদর রোডে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় শহরের বাংলাস্কুল মোড় থেকে কালিনাথ বাজার মোড় পর্যন্ত পুরো সদর রোড ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরের বরিশাল দালানের সামনে ট্রাকের ওপর স্টেইজ করে বক্তব্য দেন স্থানীয় আলেম ওলামারা। সদর রোডের হাবিব মেডিকেল সামনে থেকে মহাজনপট্টি পর্যন্ত এলাকা জুড়ে কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ কওে বসে থাকেন। এতে করে শহরের জনগণের চলার পথ এবং যানবাহন চলাচলের একমাত্র প্রধান সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ,মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমা মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শফি উদ্দিন, মাওলানা ইয়াছিন নবীপুরী, মৌলবী সৈয়দ মাকসুদুর রহমান প্রমূখ।
অপর দিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাবলীগ জামায়াতের অবস্থান কর্মসূচির নিউজ কভারেজ করতে  শহরের বরিশাল দালান এলাকায় যান আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনুস শরীফ।  এ সময় সেখানে পথচারীদের চলাচলের ফুটপাত আটকানো নিয়ে কর্তব্যরত এক স্বেচ্ছাসেবকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে অন্য স্বেচ্ছাসেবকসহ উপস্থিত মুসল্লীদের মধ্য থেকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবকদের হাতে থাকা লাঠি দিয়ে সাংবাদিক ইউনুস শরীফের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এসময় তার সাথে থাকা অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে একটি দোকানে মধ্যে নিয়ে যায়। সাংবাদিক ও স্কুল শিক্ষক ইউনুস শরীফ জানান , ফুটপাত দিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকে থাকা কয়েক জন  নারীদের যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের ফুটপাতের পথ ছেড়ে দিতে বললে তাদের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ সহ চরমোনাই কয়েক জন গাবের লাঠি,পাইপ দিয়ে সাংবাদিক ইউনুস শরীফের মাথায় আঘাত করা হয়েছে। তিনি বলেন,এই সমাবেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, সন্ত্রাসীদের সমাবেশ। যদি সন্ত্রাসীদের সমাবেশ না হয় ,তা হলে লোহার রড,গাবের লাঠি তাদের হাতে থাকবে কেন? আমি তো খারাপ কিছু বলিনি।ফুটপাত ছেড়ে দেন। মহিলাদের কে আসা যাওয়ার পথ করে দিন। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভোলার পেশাদার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারী সন্ত্রাসীকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও ওই হামলার ঘটনায় রাতে ভোলা প্রেসক্লাবে ইউনুস শরীফের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দোষীদের গ্রেফতারের জন্য দাবী জানানো হয়।

তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে আয়োজক কমিটির পক্ষে ভোলা জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, তারাও মাইকে উপস্থিত মুসল্লীদের ফুটপাত ছেড়ে দেওয়ার কথা বার বার বলতেছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিক ইউনুস শরীফ ভাইয়ের সঙ্গে এক জন স্বেচ্ছাসেবকের বাকবিতন্ডা হয়েছে। স্টেইজ থেকে বিষয়টি নিবারনের চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে সাংবাদিক ইউনুস শরীফ ভাই এক জন স্বেচ্ছাসেবকের টান দিয়ে মাথায় পাগড়ী খুলে ফেললে অন্যরাও উত্তেজিত হয়ে যায়। এর পরই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, তিনি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিকেল ৪টার দিকে দোয়া মোনাজাতের মাধ্যমে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অবস্থান কর্মসূচীর জেলা প্রশাসনের কাছে কোন অনুমতি চায়নি। অপরদিকে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের কাছেও কেউ অনুমতি চায়নি।





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...