অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "তারুণ্যের উৎসব -২০২৫" উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১৩

remove_red_eye

৪৩৯

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি : " বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই"
এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে  তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকা, প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য সাংবাদিক  মহিউদ্দিন আজিম,  সাংবাদিক মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি আহমেদ শাকিল,   বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধি সহ আরও অনেকে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান  তার বক্তব্যে বলেন,  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
তারুণ্যের উৎসবে যেহেতু বিভিন্ন ইভেন্ট থাকবে, সেহেতু এখানে উপজেলার বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক এবং স্কুল কলেজ শিক্ষক বৃন্দ সহ ছাত্র প্রতিনিধিরা সহ সকলের ঐকান্তিকতার মাধ্যমে তারুণ্যের উৎসব অনুষ্ঠানটি সফল ভাবে উদযাপিত করতে চাই।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...