লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১
৩১৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলায় শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছে আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার। পাশাপশি নারী শ্রেষ্ঠ উপজেলা স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছেন আকলিমা বেগম রেশমা। মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এবং তাদের হাতে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবক উজ্জবনী সঙ্গীত ও ভিডিও চিত্র পরিবেশনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এনডিসি, পিএসসি (অব:), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপÍরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বেচ্ছাসেবকগণের নৈতিক মূল্যবোধ নিয়ে উপদেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) পরিচালক ও সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিপিপির পরিচালক প্রশাসন আহমাদুল হক। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিপির পরিচালক (অপারেশন) মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকগণকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত