চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৩৭
৭৩৫
ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে পর্যটন স্থান ফ্যাশন স্কয়ারে ঘুরতে আশা তিন পর্যটককে ডেকে নিয়ে দফায় দফায় মারধর করে তাদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন ও বিকাশের নগদ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় বখাটেরা। বখাটেরা মারধর ও টাকা হাতিয়ে সটকে পরেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে। এদিকে এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
জানা যায়, রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া পবন (১৯) বিজয় দাস (১৯) ও অভি (১৫) সহ তিন বন্ধু চরফ্যাশনে ঘুরতে আসেন। এসময় বখাটেরা তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও বিকাশের ১৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
ভুক্তভোগী পবন এর বড়ভাই শুভ অভিযোগ করেন, তিন বন্ধু মিলে ফ্যাশন স্কয়ার হয়ে জ্যাকব টাওয়ারের সামনে গেলে স্থানীয় ৪/৫ জন তরুণ বখাটে ছেলে তাদেরকে (পর্যটকদের) ডেকে নিয়ে যায় আদালত ভবনের পূর্বপাশ্বের নির্জন স্টেডিয়ামের ভিতরে সেখানে নিয়ে তাদেরকে মারধর করেন। এবং ৩০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পবনের বিকাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর শুরু করেন। এসময় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বাড়িতে থেকে বখাটেদের বিকাশে আরো ১০ হাজার টাকা আনেন। এর পরেও ক্ষান্ত হননি তারা ভুক্তভোগীদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন নিয়ে তাদের ছেড়ে দেন।
তিনি আরও বলেন, বখাটেদের বিকাশ নম্বরের সূত্র ধরে ওই নম্বর ব্যবহারকারীর নাম ও ছবি পাওয়া যায়। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবো
স্থানীয়রা জানান, চরফ্যাশন একটি পর্যটন এলাকা। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসে। যদি এরকম কাÐ হয় তাহলে পর্যটন শূন্য হয়ে যাবে গোটা চরফ্যাশন। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত