অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন করে দখলের চেষ্টা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩৬০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৮২৪। 
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহনের উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন। ক্রয় করার পর এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। এরই মধ্যে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে কুট্রিগংরা ওই জমিতে ভেকুনিয়ে প্রবেশ করে এবং রাতেই জমি থেকে মাটি কেটে পুকুর তৈরী করে এবং মাটি দিয়ে ভরাটকৃত জায়গায় পাশের দোকান এনে এখানে রাখে। 
মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখলের চেষ্টা করে। খবর পেয়ে আমি রাতেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে তজুমদ্দিন থানা থেকে ওই এলাকার চৌকিদার, দফাদার ও মেম্বারকে দিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা কোনো ভাবেই রাতে কাজ বন্ধ করেনাই। রবিবার সকালে আমার আত্মীয়কে ওই এলাকায় পাঠায় এবং তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করি।  
দখলের চেষ্টাকারী মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জমি আমি দখল করেছি। রাতের আধারে ভেকু দিয়ে মাটি কাটিয়েছেন কেন এবং নিজের জমি হলে রাতে কেন দখলের চেষ্টা করেছেন জিজ্ঞাসা করলে তিনি কোনা সদুত্তোর দিতে পারেনি। 
এ ব্যাপারে তজুমদ্দিন থানার এসআই মো. সায়েদুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং দু‘পক্ষকে নিয়ে আগামী রবিবার বসে কাগজপত্র দেখে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...