বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৪ রাত ১০:১১
৪৪৮
এইচ আর সুমন : ভোলার দৌলতখান উপজেলাধীন চরখলিফা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিনজু বেগম (৪০) ও মো. শাহাবুদ্দিন (৩৮) কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০ টার দিকে দৌলতখান উপজেলাধীন চরখলিফা ইউনিয় ২ নং ওয়ার্ডের তুফানী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মো. নাছিরের স্ত্রী ও তার চাচতো ভাই। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মিনজু ও শাহাবুদ্দিন জানান, একই এলাকার বাসিন্দা ডা. আবি আব্দুল্লাহ ছেলে মো. আমিরুল দীর্ঘ কয়েক বছর যাবত ভুক্তভোগীর জমি জোরপূর্বক ভাবে ভোগ দখলের পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকার পরেও আমিরুল জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. আমিরুল নেতৃত্বে আব্দুর রহমান, সাইফুল, ইসমাইল, রাকিব, মাইনুদ্দিনসহ অজ্ঞাত ১২/১৫ সন্ত্রাসীরা হামলা করে। এ সময় তাদের ডাক চিৎকার শুনে বাঁচাতে প্রতিবেশীরা ছুটে আসলে তাদেরকে ধারালো দেশীয়অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দৌলতখান হাসপালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার বিষয় অভিযুক্ত মো. আমিরুলের সাথে মুঠোফোন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আদালতে বন্টন মামলা চলমান,আমাকে আদালত থেকে নিষেধাজ্ঞা দেয়নি, আমার পক্ষে রায় ও দেয়নি। আমি আমার জমি দখল করতে গিয়েছি।হামলার বিষয় অস্বীকার করে বলেন, কোন হামলার ঘটনা ঘটেনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত