বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জুন ২০২০ রাত ০১:০৫
৯২৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বোরহানউদ্দিন উপজেলার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাক্তার সৈয়দ আহম্মদের ৫ম পুত্র ভোলা শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো: জিয়া উদ্দিন মুছা (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। শনিবার বেলা ১২টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর মরহুমের জানাজা শেষে তার বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের ঐতিহ্যবাহী ফরাজীবাড়ির ( সৈয়দ ডাক্তার বাড়ি) নিজস্ব পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। নিহতের পারিবারিক সুত্র জানায়, শনিবার সকালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেয়ার প্রস্তুতি চলাকালে তিনি ইন্তেকাল করেন।
জিয়া উদ্দিন মুছার মৃত্যুতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল শোক প্রকাশ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বোরহানউদ্দিনের পৌর মেয়র মো: রফিকুল ইসলাম। এছাড়া শোক প্রকাশ করেছেন ভোলার ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বোরহানউদ্দিন প্রেসক্লাব এবং শাহবাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত