অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবকদের দক্ষতার সাথে আত্মমানবতার সেবায় কাজ করার আহবান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৫

remove_red_eye

৩৩৯

ভোলায় মতবিনিময় সভায় রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এর সাথে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।  
শুক্রবার বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হল রুমে ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবক সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা দুই দিনের সফরে ভোলাতে আসায় চেয়ারম্যানকে  সম্মাননা  জানান। এসময়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও যোগ্যতা অর্জন করে আগামী দিনের নতুন  বাংলাদেশ গড়ার জন্য তৈরি হওয়ার জন্য আহবান জানান। 
তিনি আরো বলেন,যেকোন দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনেও   দুর্যোগে মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি । সেজন্য তরুণ স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির সকল মানবেক কাজ গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভুল ভাবে তুলে ধরতে রেড ক্রিসেন্ট এর কার্যক্রম। 
তিনি আরো বলেন,শুধুই যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী মানবিক সেবায় নিয়োজিত নয়, বরং  কীভাবে বাংলাদেশের  মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের বিপন্নতা কমিয়ে ঝুঁকি ও ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় সে লক্ষ্যকে  সামনে নিয়ে ভবিষ্যৎ রেড ক্রিসেন্ট সোসাইটির  পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান। 
এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানুষ ও সমাজের অধিক বিপন্নতা ও ঝুঁকি হ্রাসেও এ প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ কারবে বলে জানান। 
এসময় উপস্থিত ছিলেন  ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা হাজিপুর ইসলামিয়া  সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা, চেয়ারম্যান  ছেলে  রেড ক্রিসেন্ট এর সদর দপ্তরের স্বেচ্ছাসেবক আয়ান আহমেদ,ভোলা ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন,সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ অমি, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের সাবেক যুব প্রধান আরাফাতুর রহমান রাহাত,সাবেক যুব প্রধান ও ইয়ুথ  কমিশনের সাবেক বরিশাল বিভাগের  সদস্য সাংবাদিক আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন,উপ - প্রধান -০১রহমান মিম,ছাত্র সম্মনয়কারী হিমু। অনুষ্ঠানে  সঞ্চালনা করেন ভোলা যুব রেড ক্রিসেন্ট এর উপ-প্রধান -০২ আব্দুল্লাহ নোমান প্রমুখ। 
এসময় রেড ক্রিসন্ট সোসাইটি ভোলা ইউনিটের  আজীবন সদস্য,অর্ধ- শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...