অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হমলার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৩৯১

আকবর জুয়েল,লালমোহন : টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, খুনি সন্ত্রাসী সা'দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় লালমোহন চৌরাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. আবুল কাশেম ও হেফাজতে ইসলাম লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. আবদুল আউয়াল স্বাক্ষরিত প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন তারা। 
স্মরকলিপিতে যা লেখা ছিলো, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা'দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ১লা ডিসেম্বর ২০১৮ ইংরেজী ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী আলেম ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহত সহ ০১ (এক) জনকে খুন করে। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোন বিচার পাইনি। কিন্তু জুলাই/আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতাতি গ্রুপ তথা সা'দপন্থীরা। গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইংরেজী দিবাগত রাত ৩.৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসাার ছাত্রদের উপর অত্যন্ত নির্মম ও বর্বরচিত ভাবে এরা সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ০৪ (চার) জন সাথী নিহত ও প্রায় ৫০০ শত জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা'দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় লালমোহনের বিভিন্ন আলেম ওলামা ও মাদ্রাসার শিকার্থীরা অংশগ্রহণ করেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...