অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জমির বিরোধ নিয়ে আদালতে মামলা করায় ঘর দখল ও লুটপাটের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০০

remove_red_eye

৪০৯

আকবর জুয়েল, লালমোহন :  ভোলার লালমোহনে জায়গা জমি বিরোধ নিয়ে আদালতে মামলা করায় ঘরের মালামাল লুটকরে ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামের ৭নং ওয়ার্ড হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের মো. জান্টু হাওলাদারের ভাড়া দেয়া বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জান্টু হাওলাদার অভিযোগ করে বলেন, পূর্ব চরউমেদ মৌজার এসএ ৫৩৩ খতিয়ানের ৭৮৬/৭৮৭/৭৯৩/৭৯৪/৭৯৬/৮০০/২৭৭০/২৭৭২ দাগ অনুযায়ী আমি ক্রয় ও ওয়ারিশসূত্রে রেকডিও মালিক থাকিয়া দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি করিয়া বশত ও একটি ঘর ইউনিয়ন ফরেস্টার তাজল ইসলামের কাছে দীর্ঘ প্রায় ৮ বছর যাবত ভাড়া দিয়ে আসছি। আমার ভাড়াটিয়া তাজল ইসলাম তার বাড়িতে গেলে হঠাৎ রবিবার এলাকার নওয়াবের নেতৃত্বে সেলিম, মানিক হাং, রিপন, লাভলু, সুবর্ণা, কোহিনুর, মুক্তা ও রিনা আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরটি তারা দখল করে নেয়। আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নেয়ার সময় ৯৯৯ কল করলে লালমোহন থানা থেকে এসআই জাফর এসে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে থানায় যেতে বলেন।   
তিনি আরো বলেন, আমি গত ২৬ নভেম্বর নওয়াবগংদের বিরুদ্ধে আদালতে মামলা করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। এঘটনায় ভুক্তভোগী জান্টু হাওলাদার সুষ্ঠ বিচারের দাবী জিোয়ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।    
এ সংক্রান্ত লালমোহন থানার এসআই জাফর বলেন, ফরেস্টার তাজল ইসলাম ছুটি শেষে থানায় এসে অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নেয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...