অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৫৪১

এইচ আর সুমন : "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে ভোলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি'র যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার যায়েদ হোছাইনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ভোলা টিটিসি’র অধ্যক্ষ মো. কাইয়ুম, আইএফআইসি ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার এ এস এম ফজলে হক ইসলামী ব্যাংক ভোলা জেলা শাখার প্রধান মোহাম্মদ মোবাশ্বের,প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষা এবং প্রবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করতে হবে।প্রবাসীরা যোদ্ধা, যারা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য লড়ছে পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে। কিন্তু তার বিপরীতে প্রবাসীদের সম্মান দেওয়া হয় খুব কম।
মুক্তিযোদ্ধারা দেশ গঠনের জন্য প্রাণ দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রবাসীরাও মুক্তিযোদ্ধাদের মতো জাতির সূর্যসন্তান। কাজেই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, প্রবাসে তাদের যেকোনো বিপদে এগিয়ে আসতে হবে, এয়ারপোর্টে তাদের হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমেই দেশের জন্য অসামান্য অবদান স্বীকার করতে হবে বারবার।
সভা শেষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...