বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:০৭
৪৫২
এইচ আর সুমন : ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানের স্বৈরাশারী শাসন থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে স্বাধীনতার মুখ দেখিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। তারপর থেকে ১৬ ই ডিসেম্বর এর দিন মহান বিজয় দিবস হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভোলা জেলা শাখার আয়োজনে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে পুষ্প প্রদানের মাধ্যমে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদের প্রতি ফুলের তোররন দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়। সোমবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমান একজন সাহসী নেতা ছিলেন। শহীদ জিয়াউর রহমান মৃত্যুর ভয়কে তোয়াক্কা না করে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানের অবদান অসীম তা বলে শেষ করা যাবে না। দীর্ঘ ১৭ বছর পর আজকে দেশের মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনো অনেক ষড়যন্ত্র চলছে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয় কাঁধে কাঁদে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় ভোলা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত