বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২
৪২০
মোঃ আবদুর রহমান হেলাল : “সুস্থ দেহ সুন্দর মন দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে জুলাই আন্দোলনের শহীদ নাহিদুল ইসলাম নাইম স্মৃতি আন্তঃথানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা। গত ১৩ ডিসেম্বর থেকে ভোলা আদর্শ একাডেমি স্কুল মাঠে ১৮টি শাখা নিয়ে এ খেলা শুরু হয়। ১৪ই ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড এবং ১৫ই ডিসেম্বর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বর বাংলাবাজার ও ভোলা পৌরসভার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাবাজার এবং রানার্সআপ হয়েছে ভোলা পৌরসভা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ। এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রদেরকে মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখতে বেশি বেশি বিভিন্ন খেলার আয়োজন করতে হবে। এ সময় তিনি অনুষ্ঠানে আগত ছাত্রদের শারিরীক ফিটনেস ধরে রাখার জন্য বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আহমেদ হাচনাইন, সেক্রেটারি আব্দুল্লাহ আল আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ জিহাদ,মানবসম্পদ সম্পাদক মোঃ আল আমিন সাদ, মাদ্রাসা সম্পাদক আঃ মান্নান হাওলাদার, মানব সম্পদ বিভাগের সদস্য মোঃইউনুছ সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলগন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত