অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ সোনার বাংলা দেখতে মানুষের ঢল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৩৩২

বাংলার কণ্ঠ ডেস্ক : মহান বিজয় উপলক্ষে ভোলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ বিসিজিএস সোনার বাংলা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটি উন্মুক্ত ছিল।

জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকায় নোঙর করে রাখার পর থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন।আগতরা জানিয়েছেন, তারা যুদ্ধ জাহাজের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখা হয়নি। তাই প্রবল আগ্রহ থেকেই দেখতে আসা। কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি সেসি অটো রোবটিক সিস্টেমের যেখানে ৩০ মিলিমিটারের ২টি অটোগান এবং ১৪.৫ মিলিমিটারের আরও ২টিসহ মোট চারটি অটোগান রয়েছে। এটি ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৪৭ জন নাবিক এ জাহাজ পরিচালনা করছে। ১৫৫ ফুট দৈর্ঘ্য এবং ২২ ফুট প্রস্তের এ জাহাজের ওজন ৩০৭ টন। কোস্টগার্ড আরও জানায়, উপকূলের জলসীমায় দস্যুতা এবং অপরাধ নির্মূলে ব্যবহারের পাশাপাশি যুদ্ধকাজেও ব্যবহার হয় জাহাজটি। লাল-সবুজের পতাকায় সজ্জিত এ জাহাজের নিরাপত্তায় নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। 

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...