অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিউটিফিকেশন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে টুলস ও সাটিফিকেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৪৫

remove_red_eye

৩১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বিউটিফিকেশন প্রশিক্ষনের সমাপনি শেষে টুলস ও সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এসেসর ফারহানা ইয়াসমিন বিপাশা এবং জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোসাঃ ববিতা আক্তার।
প্রশিক্ষণার্থীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সুমাইয়া আক্তার। তার অভিজ্ঞতা বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...