অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৪১

remove_red_eye

৬১৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ উপজেলা যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশ।
রোববার ভোর রাত ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে রোববার দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃতদের ভোলা জেল হাজাতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর ও উপজেলা যুবলীগের সদস্য মহসিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন, চরযতিন ও সোনারচর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামায়। এই সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসল্ট মামলা করে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আটককৃতদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্্েররণ করে পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, আটকৃত তিন আসামী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...