লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৩৩
২৮৩
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজের মধ্যে ছিলো ১টি কম্বল, ৪টি সুয়েটর, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলি ও ১টি বহনের ব্যাগ।
শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচির আওতায় এই প্যাকেজ বিতরণ করা হয়। এতে আর্থিক সহায়তা করেন মুসলিম এইড ইউকে।
প্যাকেজ বিতরণ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপন উইন্টার প্রজেক্টের ফোকাল পার্সন ও উপব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাকেজ বিতরণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, উদ্দীপন চর্যফাশন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন খান, ভোলা অঞ্চলের ব্যবস্থাপক মো. হাসিবুর রহমান, কমিউনিটি রিলেশন অফিসার ফাহমিদা আফরোজসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদ্দীপন শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। উদ্দীপন শুরুতে ৩৫০টি পরিবারকে শীত প্যাকেজ দেয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে আরো ১৫০ পরিবারকে অন্তভুক্ত করেছে। এটিও একটি অনন্য নজির। দাতা সংস্থা মুসলিম এইড ইউকে ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা শেষে উপকারভোগীর হাতে শীতকালীন প্যাকেজ তুলে দেন প্রধান অতিথি।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক