তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুন ২০২০ রাত ১০:১৩
১০৬১
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় জোড়পূর্বক জমি দখল করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক বিধবা নারী। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তজুমদ্দিন প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে বিধবা মনোজা খাতুন বলেন, উপজেলার চাঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর চাঁচড়া সাকিনে ১২৫০, ৭৬৫ ও ৭৫৪নং খতিয়ান এবং ১৪৯০ ও ১৪৯১ দাগে তার স্বামী মৃত সফিউল্যাহ ৪২ শতাংশ জমি ক্রয় করেন। তারা ওই জমি ৩০ বছর পর্যন্ত ভোগ দখল করে আসছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, চলতি বছরের মে মাস থেকে একই এলাকার মোঃ সামছল হক পিং সেরাজল হক, আঃ বাকি পিং সামছল হক, ফারহানুর রহমান সময় পিং আঃ বাকি ও মোঃ মোস্তফা পিং আলী মিয়া গংরা জোড়পূর্বক জমি দখলে নেয়ার চেষ্টা করেন। বিষয়টি ¯’ানীয় চেয়ারম্যান ও গন্যমান্যদের অবহিত করেও কোন সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করি। কিš‘ দখলকারীরা জোড়পূর্বক তাদের দখল অব্যাহত রাখেন। বিধবা মনোজা খাতুন আরো জানান, তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলে ভাড়ায় হোন্ডা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আমার এই জমিটুকু আনন্দ বাজারের কাছে হওয়ায় সামছল গংরা কিনতে চেয়ে ছিল, বিক্রি না করায় এখন জোড়পূর্বক দখলে নিয়ে ঘর উত্তোলন করেন। আমাদের জমি রক্ষা করতে গেলে আমাকে ও আমার মেয়ে মারপিট করে পানিতে ফেলে দেয় এবং আমার একমাত্র ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি সাংবাদিকদের মাধ্যমে আইন প্রয়োগকারী সং¯’ার কাছে সাহায্য কামনা করছি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত