অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনায় ১ জনের মৃত্যু : ২ ডাক্তারসহ ৮ জনের পজেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২০ দুপুর ০২:৪৬

remove_red_eye

২২৪৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক ::ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমির হোসেন নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে বরিশালে মারা যাওয়া পর আজ শুক্রবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।
ভোলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার (১ জুন) চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের ওই বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।  শুক্রবার সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।  ভোলায় তাকেসহ আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ।  আক্রান্তনেদর মধ্যে চরফ্যাসনে ২ জন ডাক্তার ও ভোলা সদরে একজন একজন এ্যাডভোকেট ও ভোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের এক কর্মী রয়েছে।  এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬১ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ২ জন। এছাড়া সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১১ জন।