মো: ইয়ামিন
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৪৩
৩৬৯
মোঃ হাসনাইন আহমেদ : ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে দীর্ঘদিনের ভাঙা ও ঝুঁকিপূর্ণ রাস্তা অবশেষে মেরামত করলেন স্থানীয় ছাত্রসমাজ ও গ্রামবাসী। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এবং গ্রামের মানুষের সহায়তায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাসব্যাপী তারা রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে ছাত্রসমাজ নিজ উদ্যোগে রাস্তা সংস্কারকাজ শুরু করে। ইউনিয়নের বিভিন্ন ভাঙাচোরা রাস্তা মেরামতে এমন উদ্যোগ নিয়েছেন তারা। স্থানীয় সুশীল সমাজ তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্যান্যদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী হাবিব নবাব বলেন, "আমি এই ইউনিয়নেরই সন্তান। একটি ছোট্ট ব্যবসা করি, যেখানে পাতা থেকে রশি তৈরি করে ঢাকায় পাঠাই। সেখান থেকে কিছু অর্থ ও মানুষের সহযোগিতায় আমি ইউনিয়নের উন্নয়নমূলক কাজে ব্যয় করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার আত্মতৃপ্তি হয়। তাদের কষ্ট দেখলে আমারও কষ্ট হয়।" শিক্ষার্থীরা জানান, তাদের প্রতিটি ওয়ার্ডের ছাত্ররা এই কাজে বিনা পারিশ্রমিকে সহায়তা করছেন। এলাকাবাসীরও সহযোগিতা নিয়ে তারা স্বেচ্ছাশ্রমে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ায় আমরা নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেই। এখন পর্যন্ত ৯ টি ওয়ার্ডে বেশ কিছু রাস্তা মেরামত করতে পেরেছি, এটি আমাদের জন্য গর্বের বিষয়।" তরুণদের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার তুলেছে। সংশ্লিষ্টরা আশাবাদী, এই উদ্যোগ অন্যদেরও জনসেবামূলক কাজে উৎসাহিত করবে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক