বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১১:২৮
১১৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় গত ২৪ ঘন্টায় ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৩০৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এদের মধ্যে ২৭০৮ জনের মেয়াদ উর্ত্তীন হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৫৭ জন। বুধবার ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম সূত্র জানান, গত ২৪ ঘন্টায় আরো ১৪৪ সহ মোট ২১০৬ জনের করেনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৮৫ জনের নমুনা রির্পোট নেগেটিভ এসেছে এবং পজেটিভ এসেছে ৫২ জনের। ৭৬৯ জনের রির্পোট এখনো আসেনি। এদিকে সুস্থ হয়েছেন ১১ জন এবং মারা গেছেন ১ জন। এদিকে ভোলা সদর হাসপাতালে কেভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে ভোলা থেকে ভিডিও কনফারেন্সে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু বিচ্ছিন্ন দ্বীপজেলার মানুষের করোনা ভাইরাস পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। তার সেই দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভোলায় পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিলে ভোলায় তা স্থপানের কাজ গত কয়েক দিন আগে শুরু হয়। এতে করে ভোলার মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত