অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৩৯৪

আকবর জুয়েল, লালমোহন: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমূখ।
দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন কুতুব, শিক্ষক শিহাব উদ্দিন, ছাত্রী সুমাইয়া, স্বেচ্ছানেবী সংগঠনের মো. রফিকুল ইসলাম, রক্তদান কর্মসূচির মো. ফিরোজ, দুপ্রক সদস্য মাওলানা নুরুল্যাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল। 
 
আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু কররতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বেচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।   

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...