অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ খুটি-জাল ধ্বংস

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৩

remove_red_eye

৫২৬

তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন  উপজেলার মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ২০ লক্ষ  টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  তজুমদ্দিন ও বোরহানউদ্দিন  উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়ন এর মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ৩  হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব খুটি- জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা।

অভিযানকালে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মনোজ কুমার সাহা, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন, অফিস সহকারী দীপ্ত নন্দী, অফিস সহায়ক রনি দে ও ইনুমারেটরগন এবং বোরহানউদ্দিন উপজেলার ক্ষেত্র সহকারী মনোয়ার আলী সহ বোরহানউদ্দিন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...