অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে ৩৫ বছর ধরে পিঁপড়ার ডিম বিক্রি করে মৌসুমে মাসে দুই লাখ টাকা আয় মান্নানের

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০৬

remove_red_eye

৪৯৯

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার চুনপট্টি রোডের মালতিয়া প্লাজার গলিতে বসে পিঁপড়ার ডিম বিক্রি করে পরিবার চালান আবদুল মান্নান মিয়া (৫৩)। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাল পিঁপড়ার ডিম,ভিমরুলের চাক ও বল্লার ডিম বা টোপ বিক্রি করেন তিনি। আরও রয়েছে মাছকে আকর্ষিত করার সুগন্ধি চাড় এবং ছোটো বড়ো বিভিন্ন সাইজের বঁড়শি ও ছিপ। সারাদিন ধরে লাল পিঁপড়েরা কামড়ালেও তা সহ্য হয়ে গিয়েছে মান্নান মিয়ার। মাছ শিকারিরা পিঁপড়ার ডিম ও চাড় কেনার জন্য ছুটে আসেন তাঁর ছোটো দোকানে। বঁড়শি দিয়ে মাছ শিকারিরা চাহিদামতো পিঁপড়ের ডিম ক্রয় করে নিয়ে যান। মান্নান জানান প্রায় ৩৫ বছর ধরে পিঁপড়ার ডিম বা লাসা ও বল্লার টোপ এবং বঁড়শি বিক্রির পেশা তার।

আবদুল মান্নান পৌরসভা ৫নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করেন। ১৯৮৯ সাল থেকে তিনি লাল পিঁপড়ার ডিম বঁড়শি এবং বঁড়শির নানান সরঞ্জাম বিক্রি করে পরিবার চালান। সোমবার সকালে কথা হয় পিঁপড়ের এ ডিম বিক্রেতার সঙ্গে। তিনি জানান, ভোলার আঞ্চলিক ভাষায় এই লাল পিঁপড়েদের 'লায়া' বলা হয়। এবং ডিমগুলোকে 'লাসা' অথবা লায়ার ডিম বলা হয়। লিচু,মেহগনি ও আম গাছসহ বিভিন্ন ঝোপঝাড়ে বাসা করে পিঁপড়ের দল। অনেকগুলো সবুজ পাতাকে একত্রিত করে গোলাকৃতির ছোটো বড়ো বাসা বাঁধে এবং সেখানে ডিম দেয়। তবে সব বাসায় লাল পিঁপড়ার ডিম বা লায়া পাওয়া যায় না। এই লায়া পিঁপড়ার বাসায় মেলে প্রচুর সাদা ডিম বা লাসা। এই পিঁপড়ার ডিম ও বঁড়শি সরঞ্জাম মান্নান মিয়ার আয়ের এক মাত্র মাধ্যম। লাল পিঁপড়ের বড় বাসায় ১৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত ডিম পাওয়া যায়। খুব সতর্কভাবে এই ডিম সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়। ডিমগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এবং মাছেদেরও খুব প্রিয় খাদ্য এ ডিম। লাল পিঁপড়ার ডিম মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনেক বেশি পাওয়া যায়।
এই ডিম সংগ্রহের বিষয়ে মান্নান মিয়া বলেন, একটা লম্বা বাঁশের মাথায় ঝুড়ি বাঁধা হয় যেটাকে আঞ্চলিক ভাষায় 'লগি' বলে। গ্রাম এলাকায় ঝোপঝাড়ে গিয়ে পিঁপড়ের বাসা খুঁজে এই লগির (বাঁশ) সুচালো মাথা দিয়ে পিঁপড়ার বাসা ভাঙি। এসময় লগির মাথায় লাগানো ঝুড়িতে ডিমগুলো পড়ে। এছাড়াও আলমগীর ও জসিম নামের দুইজন পিঁপড়ের ডিম সংগ্রাহক রয়েছেন। তাদের থেকেও ৬শ টাকায় প্রতি কেজি পিঁপড়ের ডিম ক্রয় করেন এবং ৮শ থেকে ১হাজার টাকায় বিক্রি করেন। এই ব্যবসার আয় দিয়েই তিনি পাকা বাড়ি করেছেন,এবং ৫২শতাংশের মতো জমি কিনেছেন, সন্তানদের পড়ালেখা করাচ্ছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে সংসার।
প্রতিদিন দুই থেকে তিন কেজি পিঁপড়ার ডিম বিক্রি করেন বলে জানান মান্নান মিয়া। আগে তিনি মুদি ব্যবসা করলেও শখ থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা ও এক পর্যায়ে এই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। সিজনের সময় প্রতি মাসে দুই লাখ টাকা আয় করেন লাশা ও বঁড়শি সরঞ্জাম বিক্রি করে।
এই ডিম কিনতে আসা শফিক হাওলাদার বলেন,পিঁপড়ার ডিম দিয়ে  মাছ শিকারের টোপ দিলে বঁড়শিতে মাছ বেশি ধরে। তাই কিছুদিন পর পর পিঁপড়ার ডিম ও ময়ুর পেখমের সুমা,হুইল,সূতা চাড়, মাছ রাখার জালিসহ অনেক কিছুই এখান থেকে কিনে নিয়ে যান তিনি।
ভোলা সদর থেকে আসা আলিম মিয়া (৩২) বলেন, প্রতি মাসেই তিনি চরফ্যাশনের তেতুলিয়া ও মায়া নদীতে বঁড়শি ফেলতে আসেন। মান্নান ভাইয়ের কাছ থেকে বঁড়শি বাঁধিয়ে নেই এবং পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরি। ভালো মাছ পাওয়া যায়।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...