অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)  সকালে ভোলা সরকারি কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ভোলা সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. রেজাউল করিম শাহিন নেতৃত্ব শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করেন।  
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ এ.টি.এম. রেজাউল করিম শাহিন  বলেন,তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা দেশ ও জাতির চেঞ্জমেকার। স্বেচ্ছায় সেবা প্রদান করা একটি মহৎ কাজ। ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় ও মানুষের জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন,ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ মিজানুর রহমান,
ভোলা সরকারি উদ্ভিদ বিজ্ঞান এর বিভাগীয় প্রধান  জামাল উদ্দীন,ব্যবস্থাপনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) প্রধান মোঃএরসাদ,ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক আদিল হোসেন তপু  প্রমুখ। 
তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানে প্রতিবছর এ দিবসটি পালন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা। পাশাপাশি দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভলান্টিয়ারিজমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার জন্য বক্তারা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
দিবসটি পালনে অংশ নেয় ভোলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট, বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ভোলা কলেজ শাখা, বাংলাদেশের রোভার স্কাউটস ভোলা কলেজ শাখা, বাঁধন ভোলা কলেজ শাখা, 
পরিবেশে ক্লাব ভোলা কলেজ ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ,সয়েল ক্লাব সহ কলেজের সকল সংগঠনের সম্মিলিত আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ভোলা কলেজ ইউনিট সাাবেক দলনেতা মো. রায়হান, বর্তমান  ভারপ্রাপ্ত দল নেতা তাওহীদ রোভার স্কাউট সিনিয়র রোবার মেট অনিক সিকদার,বিএনসিসি(আরমান) বাঁধন,(বিথী,সভাপতি)পরিবেশ ক্লাব(সুমন,সাধারন সম্পাদক) প্রমুখ।

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...