বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৯
৩৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মাঁচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আরএইচএল প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে। ৩ ডিসেম্বর, ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরীর হাট এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় ক্ষুদ্র খামারিদের মাঁচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প-সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান টিপু, প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন সি.এম.ও (প্রাণিসম্পদ) আল ফায়জুল নুন্নবী এবং সি.এম.ও (ফিশারিজ) ঐশি মজুমদার। তারা মাঁচা পদ্ধতি ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনা করেন।
জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম জানান, আরএইচএল প্রকল্পের আওতায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় ২০টি ব্যাচে মোট ৪০০ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া, প্রশিক্ষণার্থীদের মাঁচা পদ্ধতির ঘর নির্মাণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। এই কার্যক্রম চলমান থাকবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান তাঁর বক্তব্যে মাঁচা পদ্ধতিতে ছাগল পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ছাগলের বাসস্থান ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ, ভ্যাকসিন প্রদান এবং গর্ভবতী ছাগলের সঠিক যতেœর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত