বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৬
৫১৮
ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে বলে জানান তিনি।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চলমান ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করবে কি করবে না এগুলো ম্যাটার না, যারা প্রতিযোগিতামূলক মূল্যে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি... সেখান থেকে নেব। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।
পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন বাংলাদেশে কিছু রপ্তানি করবে না। আপনারা কূটনৈতিক দেনদরবার করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা কূটনৈতিকরা দেখবেন, উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়, যখন অতিরিক্ত থাকে তখন কোথায় বিক্রি করবে?
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি অ্যাগ্রি করি না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজকে আমরা চাল, মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ দুটিই খাদ্যদ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।
তিনি বলেন, ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কীভাবে কতটুকু আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। ইতোমধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি (শুল্ক) কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরেন।
বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সাংবাদিকরা এমন তথ্য উল্লেখ করলে অর্থ উপদেষ্টা বলেন, না এটা একটু প্রবলেম আছে। সয়াবিনের দাম বাইরে অনেক বেড়ে গেছে।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাপ্লাই চেইনের ভেতরে অনেকগুলো ব্যাপার। বহুলোক সম্পৃক্ত, পরিবহনের ব্যাপার আছে, বাজারের ব্যাপার, সেগুলো অ্যাড্রেস না করলে তো... আনলাম গুদামে রয়ে গেল, সেগুলো তো ভোক্তার কাছে যেতে হবে।
রমজানে নিত্যপ্রয়োজনী পণ্যের দামে স্বস্তি থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, থাকবে। খেজুর এলসি হয়েছে, খেজুর চলে আসবে।
কোনো পণ্যে ট্যাক্স কমানোর তো প্রভাব পড়ছে না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সেটাই তো আমার জন্য একটু চিন্তার ব্যাপার। সবকিছু তো জিরো ট্যাক্স করে দিয়েছি।
সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। আপনি সিন্ডিকেট ভাঙতে যাবেন, কোথাও বসে আছে, সে নিয়ন্ত্রণ করে। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক আছে। আমি সব সময় বলি রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত