বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১১
৩৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল উদ্ধার অভিযানে হামলা চালানো হয়েছে। এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এদের মধ্যে গুরুতর ৩ জনকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা টি ঘটে আজ মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর কাঠির মাথা এলাকায়।
হাসপাতালে ভর্তি হওয়া ভোলা মৎস্য বিভাগের আহত কর্মী তানজিলা, জাফর,রফিকুল ইসলাম সহ অন্যান্যরা জানান, আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনা নদীর কাঠির মাথা এলাকায় মৎস্য বিভাগের একটি টিম অভিযান চালায়। এসময় তারা মেঘনা নদীতে পাতা একটি অবৈধ মশারী জাল উদ্ধার করতে গেলে স্থানীয় ছকেট জামালের ভাগ্নে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী
শাহিনের নেতৃত্বে জেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় সদর উপজেলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম মাহামুদুল হাসান,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম (৪৫) ,জামাল (৩০), তানজিলা (২৮), জাফর (৩০),সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় মৎস্য বিভাগের টিমের সদস্যরা প্রাণে রক্ষা পান। অভিযান সম্পন্ন না করেই তাদের আহত অবস্থায় ফিরে আসতে হয়। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী শাহিনের বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মৎস্য বিভাগের একটি টিম নিয়মিত অভিযানে যায়। এসময় অবৈধ একটি জাল তাদের নজরে আসে। এসময় জেলেদের সাথে কথা বলার সময় অতর্কিত ভাবে অসাধু একটি চক্র হামলা চালায়। সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাত মোঃ হাসনাইন পারভেজ জানান, তিনি খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান। এব্যাপারে মৎস্য বিভাগের পক্ষ থেকে একটি মামলা দেয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগ হাতে পাইনি।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত