অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ করোনা রোগী

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ১০:০০

remove_red_eye

১০৭৩

মনপুরা প্রতিনিধি:  ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার করোনা আক্রান্ত রোগী ঢাকা ফেরত ৩ যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্য হয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগী মনপুরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ছাড়পত্র দিলে সুস্থ হওয়া ৩ যুবক বাড়ি ফিরেন। এই সময় শুভেচ্ছা ও হাতে তালি দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ  সাব্বির আহমেদ সুস্থ্য হয়ে যাওয়া রোগীদের বিদায় জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী, একটি ফল ভর্তি ব্যাগ, ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসন ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়। সুস্থ্য হয়ে বাড়িতে ফেরা যুবক হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম, দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজাদ ও মনপুরা  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রায়হান। তারা সবাই ঢাকা থেকে মনপুরা আসেন। করোনা থেকে মুক্ত হওয়া যুবকরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই দুঃসময়ে সবাইকে বেশি সাহস জুগিয়েছেন ডাক্তার ও নার্স। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদর রশিদ জানান, পরপর দুইবার করোনা আক্রান্ত যুবকদের নমুনার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে মেডিকেল ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তারা সম্পূর্ন সুস্থ্য। উল্লেখ্য, করোনা আক্রান্ত সর্বমোট সাত জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন মোট ৪ জন। এখনও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

করোনা

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...