বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৮
৪৮৭
১৬টি সরকারি প্রতিবন্ধী কার্ড উদ্ধার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২টি হাত বোমা, বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় ১৬টি সরকারি প্রতিবন্ধী কার্ড উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান।
কোষ্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার আটককৃত কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং চরসামাইয়া ইউনিয়নের সন্ত্রাসী মোঃ হোসেন সিয়াম এ দুজনের নেতৃত্বে দুইটি সন্ত্রাসী বাহিনী ওই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে সাধারন মানুষকে ভয়ভীতি ও নানা অপকর্ম পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ চরপাতা ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে আটককৃতদের কাছ থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ,১২টি হাতবোমা,৩টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধী কার্ড জব্দ করা হয়েছে।
পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত আলামত সহ আজ দুপুরে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত