অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৫

remove_red_eye

৩৪০

চরফ্যাশন প্রতিনিধি : কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নারীপক্ষের অধিকার এখানে, প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চরফ্যাশন   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আরাফাত মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাহাবুব কবীর, চরফ্যাশন প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন,সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী। ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাশন উপজেলার সভাপতি মনির আসলামি,সাংবাদিক কামরুল শিকদার, আল মুকীত, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান সহ চরফ্যাশন  উপজেলা তারুণ্যের কন্ঠস্বরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 আয়োজকরা জানান,কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করা সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভ‚মিকা রাখতে পারেন।  
এসময় বক্তরা আরো বলেন, বাল্য বিয়ের কারনে মেয়েদের  প্রজনন স্বাস্থ্যসেবা বাঁধা গ্রস্ত হচ্ছে। তাই বাল্য বিয়ে বন্ধ করে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, কিশোর-কিশোরীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কৈশোরকালীন মানসিক বিকাশ একটি সুস্থ জাতি গঠনে সাহায্য করে। এ জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমন্বিতভাবে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করা সহ কৈশোরকালীন সেবাকে আরো ত্বরান্বিত করতে সবাইকে সহযোগিতার আহবান জানান বক্তরা।
নারীপক্ষে অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলার সদর, বোরহানউদ্দিনও চরফ্যাশন উপজেলায় কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...