অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে কৃষি কর্মকর্তার বহিস্কার দাবিতে স্মারকলিপি প্রদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৫২৯

চরফ্যাশন প্রতিনিধি : উপজেলা কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার বহিস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে চরফ্যাশন উপজেলা কৃষকদল। রবিবার (১ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির কাছে এ স্মারকলিপি প্রদান করেন কৃষকদল সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম ও সম্পাদক সাইফুল ইসলাম খান। এর আগে উপজেলা সদরে কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের বহিস্কার দাবিতে কৃষকদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক সাইফুল ইসলাম খান বলেন, উপজেলা কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে মূলধারার কৃষক দলের কমিটির প্রতিনিধি না নিয়ে কর্মকর্তারা স্বজনপ্রীতির মাধ্যমে  তাদের নিজস্ব লোককে প্রতিনিধি বানিয়েছেন। যেখানে আমাদের কৃষকদের চাওয়া পাওয়া বা উপজেলা কৃষি অফিসের কোনো সেবা কৃষকরা পাচ্ছেনা। বিগত সরকারের আমলের তালিকায় কৃষক না এমন ব্যাক্তিদের সেবা সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি অফিস। বিক্ষুব্ধ কৃষকরা বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও সানাউল্লাহ আজম এবং সাবেক ইউএনও নওরীন হক তাদের ইচ্ছেমতো কৃষি পরিসেবা পরিচালনা কমিটিতে কৃষক প্রতিনিধি সাজ্জাদকে মনোনিত করেছেন যিনি কৃষকদের কেউ না এবং কৃষকদলের কমিটিতেও তার নাম নেই এই উপজেলার কৃষকরাও তাকে চিনেনা। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম বলেন এই বিষয় সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই। আমি বিষয়টি সম্পর্কে জানিনা। কৃষক পরিসেবা কমিটি গঠন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, আমি স¤প্রতি যোগদান করেছি। কৃষকদল সভাপতি সম্পাদক একটি স্মারকলিপি দিয়েছেন আমি তা গ্রহণ করেছি এবং বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন মহলে আলোচনা করা হবে। যাতে করে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...