বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২২
৪৫৭
৭২ ঘণ্টার মধ্যে অপসারণ না করলে কঠোর কর্মসূচী
বোরহানউদ্দিন প্রতিনিধি : দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মেহেদী হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে স্থানীয় একটি গ্রæপ। তবে অপর একটি গ্রæপ বলছে, সরকারি ভূমি থেকে মাটি কেটে নেওয়া এবং তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরপরই সংক্ষুব্ধ একটি মহল এমন বিভোক্ষ প্রদর্শন করেছে।
স্থানীয়রা জনান, রবিবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরশহরের পশ্চিম বাজারে থেকে একটি মিছিল বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে মিছিলকারীরা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ের সামনে এসে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করে। এসময় তারা এসিল্যান্ডের অপসারণের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত জনতা ভূমি অফিসে প্রবেশের চেষ্টা করে। পরে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক সরোয়ার আলম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন। এসময় বক্তারা এ্যাসিল্যাডকে দুর্নীতিবাজ, ঘুষখোর, দায়িত্বে অবহেলাকারী স্বেচ্ছাচারী আখ্যাদিয়ে ৭২ ঘণ্টার মধ্যে বোরহানউদ্দিন থেকে অপসারণের দাবি জানান।
এদিকে স্থানীয় অপর একটি সুত্র জানায়, গত সপ্তাহে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার এবং বাল্কহেড জব্দ করা হয়েছিল। এতে স্থানীয় প্রভাবশালী একটি মহল সংক্ষুব্ধ হয়। ওই গ্রæপটিই এসিল্যান্ডকে বোরহানউদ্দিন থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিক্ষোভের বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি ) মো. মেহেদী হাসান জানান, চরাঞ্চলের ফসলি জমি কেটে মাটি নিতে বাঁধা প্রদান, তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না দেওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান জানান, এসিল্যান্ড এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত হবে। পাশাপাশি এমন বিক্ষোভের পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কি না তাও খতিয়ে দেখা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত