অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ০৯:৪৫

remove_red_eye

১০৯২

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয় দুই যুবক। আহত ব্যবসায়ী মোঃ আব্বাস মিস্ত্রি (৩০) দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সোমবার দুপুর দেড়টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।আহত আব্বাস মিস্ত্রি ফকির হাট বাজারের সামিয়া গøাস হাউজ এর মালিক। সে হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রির ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, আহত আব্বাস মিস্ত্রি দুপুরে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলো। এসময় ফকির হাট বাজারের দক্ষিন মাথায় গেলে স্থানীয় ব্যবসায়ী মোঃ নাছির'র দুই ছেলে আরিফ (২২) ও আমিন(২০) অতর্কিত হামলা চালায়।
এসময় তারা রড দিয়ে পেটাতে থাকে আব্বাসকে। মারধর থেকে বাঁচতে দৌড়ে স্থানীয় ফকির হাট নুরানী মাদ্রাসায় আশ্রয় নেয় সে। পরে তার বাবা জাহাঙ্গীর মিস্ত্রি ও তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে আহত আব্বাস'র বাবা জাহাঙ্গীর মিস্ত্রি জানান, স্থানীয় বখাটে ইমন দীর্ঘদিন এলাকার মেয়েদেরকে উত্যক্ত করে আসছিলো। আব্বাস তার প্রতিবাদ করায় ইমন তার বন্ধু আরিফ ও আমিনকে  জানালে তারা আব্বাসের উপর হামলা চালায়।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...