বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩১
৩৬৩
বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষিঠত হয়েছে । বুধবার বিকালে উপজেলার বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথী হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন, খবরপত্র পত্রিকার প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। আয়োজক কমিটির সভাপতি ইসরাত জাহান বনি ও সম্পাদক আতিফ আসলাম রুবেল জানান, টুর্নামেন্টে মোট ৪টি দল প্রতিযোগীতা করেন । দলগুলো হচ্ছে, বোরহানউদ্দিন প্যানথারস্, বোরহানউদ্দিন কিংস, বোরহানউদ্দিন ওয়ারিয়রস্, বোরহানউদ্দিন টাইটানস্ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগীতা করেন, বোরহানউদ্দিন কিংস ও বোরহানউদ্দিন প্যানথারস্ । শেষ পর্যন্ত ফাইনালে গড়ায় বোরহানউদ্দিন টাইগার্স বনাম বোরহানউদ্দিন কিংস। ৫০ মিনিটের খেলায় গোল শূন্য হলে ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে । ট্রাইবেকারে বিজয়ী হয় বোরহানউদ্দিন কিংস । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন খবর পত্রের প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা । এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন,সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জাম কবির, উপজেলা যুবদলের আহবায়ক সিহাব হাং, সদস্য সচিব জসিম খাঁন,উপজেলা ছাত্রদল আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাং পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করেন, নিউ মালক্ষী জুয়েলার্সের স্বত্তাধিকারী ও জুয়েলার্স সমিতির সভাপতি বিল্টু চন্দ্র দাস । ধারাভাস্য বর্ননায় ছিলেন, মো ফয়েজুল ইসলাম ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত