অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউ‌দ্দি‌নে আরাফাত রহমান কো‌কো স্মৃ‌তি ফুটবল টুর্না‌মেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

৩৮৮

‌বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : বোরহানউ‌দ্দি‌নে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে আরাফাত রহমান কো‌কো স্মৃ‌তি ফুটবল টুর্না‌মেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনু‌ষিঠত হ‌য়ে‌ছে । বুধবার বিকা‌লে উপ‌জেলার বোরহানউ‌দ্দিন সরকারী উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে প্রধান অ‌তিথী হি‌সে‌বে ফাইনাল খেলা উ‌দ্বোধন ক‌রেন,  খবরপত্র প‌ত্রিকার প্রধান সম্পাদক ও উপ‌জেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। আ‌য়োজক ক‌মি‌টির সভাপ‌তি ইসরাত জাহান ব‌নি ও সম্পাদক আ‌তিফ আসলাম রু‌বেল জানান, টুর্না‌মে‌ন্টে মোট ৪‌টি দল প্রতি‌যোগীতা করেন । দলগু‌লো হ‌চ্ছে, বোরহানউ‌দ্দিন প‌্যানথারস্, বোরহানউ‌দ্দিন কিংস, বোরহানউ‌দ্দিন ওয়া‌রিয়রস্, বোরহানউ‌দ্দিন টাইটানস্ । উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রতি‌যোগীতা ক‌রেন, বোরহানউ‌দ্দিন কিংস ও বোরহানউ‌দ্দিন প‌্যানথারস্ । শেষ পর্যন্ত ফাইনা‌লে গড়ায়   ‌বোরহানউ‌দ্দিন টাইগার্স  বনাম বোরহানউ‌দ্দিন কিংস। ৫০ মি‌নি‌টের খেলায় গোল  শূন‌্য হ‌লে ম‌্যা‌চের ভাগ‌্য গড়ায় ট্রাই‌বেকা‌রে । ট্রাই‌বেকা‌রে বিজয়ী হয় বোরহানউ‌দ্দিন কিংস । ফাইনাল খেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে বিজয়ী দ‌লের হা‌তে ট্রফি তু‌লে‌দেন খবর প‌ত্রের প্রধান সম্পাদক ও উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মাফরুজা সুলতানা । এ সময় উপ‌জেলা বিএনপির যুগ্ন আহবায়ক স‌রোয়ার আলম খাঁন,সদস‌্য স‌চিব কাজী মোঃ আজম,   পৌর বিএনপির সম্পাদক ম‌নিরুজ্জাম ক‌বির,  উপজেলা যুবদলের আহবায়ক সিহাব হাং, সদস‌্য স‌চিব জ‌সিম খাঁন,উপ‌জেলা ছাত্রদল আহবায়ক দা‌নিস চৌধুরী, সদস‌্য স‌চিব তান‌জিল হাং পৌর যুবদল  আহবায়ক হেলাল মুন্সি,  পৌর ছাত্রদল সভাপ‌তি শা‌কিল মাতাব্বর, সম্পাদক হা‌সিবুর রহমান ফা‌হিম  সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন । টুর্না‌মে‌ন্টের পৃষ্ট‌পোষকতা ক‌রেন, নিউ মালক্ষী জু‌য়েলা‌র্সের স্বত্তা‌ধিকারী ও জু‌য়েলার্স স‌মি‌তির সভাপ‌তি বিল্টু চন্দ্র দাস । ধারাভাস‌্য বর্ননায় ছি‌লেন, মো ফ‌য়েজুল ইসলাম ।