বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮
২৬৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে ১০৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ৫টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা ১০৫ জন প্রশিক্ষণার্থীকে এই সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউট অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক রওনক ফেরদৌস। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (এডভোকেসি, লিগ্যাল ও ট্রেনিং) এডভোকেট বিথী ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তাফা কামাল, উপ পরিচালক মো. আবুবকর তানভির এবং এসডিএফ-এর আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।
প্রশিক্ষণার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন জেনারেল কেয়ারগিভিং-এর রুবিনা আক্তার, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং-এর চামিলি আক্তার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স-এর মো. ইসমাইল, মোবাইল ফোন সার্ভিসিং-এর মো. আল আমিন। তাদের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণপ্রাপ্তদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং জীবনের উন্নয়নে এই প্রশিক্ষণ ও প্রদত্ত টুলসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত