অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে পাঁচ জুয়ারীর কারাদণ্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ০১:০২

remove_red_eye

১১৭৪

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে ৫ জুয়ারীকে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ মে) ওই জুয়ারীদের কারাদণ্ড দেয়া হয়।


জানা যায়, রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানার এসআই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিয়ান চালিয়ে উপজেলার কুতুবা ০৩নং ওয়ার্ড থেকে জুয়া (তাস) খেলাবস্থায় মোঃ হাসেম মিঝি (৪২), মোঃ শহিদ হাওলাদার, মোঃ রোকন মাতব্বর স্বপন (৩৩), মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ রিয়াজ খান কে আটক করেন।


পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হলে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।