অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২০ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

১০৯৬

দৌলতখানে প্রতিনিধি:: ভোলার দৌলতখানে পৃখক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৩১মে) উপজেলার চর খলিফা ইউনিয়ন ও পৌর ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন- ভোলা সদরের বাপ্তা গ্রামের মো: সুমনের দেড় বছর বসয়ী ছেলে আরাবি ও চর খলিফা গ্রামের আলামিনের দুই বছরের ছেলে হাবিব।

 

স্থানীয়রা জানান,  ঈদুল ফিতর-উপলক্ষে আরাভি তার বাবা মায়ের সাথে দৌলতখান পৌর ২ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়ি বেড়াতে যায়। দুপুরে বাড়ির উঠনে খেলাধুলার এক পর্যায়ে সে পাশের পুকুরের পানিতে পরে যায়। পরে তাকে উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার চর খলিফা এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু হাবিব।

 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।