অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন মাওঃ মো:কামাল হোসেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ রাত ১০:০৬

remove_red_eye

১৫০০



মো: আমির হোসাইন : ভোলায়  বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার দু'শতাধিক রুকন ভাই বোনদের গোপন ভোটে গত শুক্রবার  পুনরায় ২৫ ২৬ সনের উপজেলা আমির নির্বাচিত হন মাওলানা মোহাম্মদ কামাল হোসেন।
জেলা অভ্যন্তরীন নির্বাচন পরিচালক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য  মাষ্টার মোঃ নূরুল ইসলামের ব্যাবস্থাপনায় সহকারী নির্বাচন পরিচালক  অলি উল্লাহ কবির ও মাষ্টার মোঃ বেলায়েত হোসেনের পরিচালনায় নির্বাচনের কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
নির্বাচন পরিচালক  মাষ্টার মোঃ নূরুল ইসলামের সুচনা বক্তব্য ও  মাষ্টার মোঃ বেলায়েত হোসেনের নির্বাচনে বিবেচ্য বিষয়  গঠনতন্ত্রের ৭২ ধারা উপস্থাপনের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহ করা হয়।
রুকনগন মতামত লিখে ব্যালট বাক্সে জমা দেন। নির্বাচন বিভাগ ভোট গননা করে ফলাফল জানান দিলে মুহতরাম জেলা আমীর  মাষ্টার মোঃ জাকির হোসেন নির্বাচিত আমীর মাওঃ মোহাম্মদ কামাল হোসেনকে গঠনতন্ত্রে উল্লেখিত শপথ বাক্য পাঠ করান।
উপজেলা আমীর নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা মজলিশে শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।