অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৩০১

জাতির ভবিষ্যৎ ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেননি।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি প্রতিনিধিদল। মহাখালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন (শেখ হাসিনা)। আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

তিনি বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজীর, হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে মানুষ হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

বিএনপির এ মুখপাত্র বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় হত্যাকারীদের বিচার দাবি করেন নাফিজের মা। এছাড়া নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপির নেতাকর্মীরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...