অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩২৯

ইসরাফিল নাঈম,চরফ্যাসন (শশীভূষন) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে ভোলার চরফ্যাশনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি সমর্থিত সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডভোকেট রুহুল কুদ্দুস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ্যাডভোকেট রুহুল কুদ্দুস এর উদ্যোগে তার চরফ্যাশনস্থ বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে এ দোয়া ও মোনাজাত করে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস।

সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস বলেন, 'তারেক রহমানের নের্তৃত্বে বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতারিত করেছি। আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানকে এমপি নির্বাচিত করার মধ্যে দিয়ে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবো। স্বৈরাচারী আওয়ামী সরকার হটাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তারেক রহমানের অগ্রণী ভুমিকা সর্বজন প্রসংশনীয় হয়েছে। তিনি সকল শ্রেণীপেশার মানুষকে সুসংগঠিত করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।'
তিনি আরো বলেন, 'চরফ্যাশন ও মনপুরা উপজেলা (ভোলা-৪) থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে এমপি নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বাংলাদেশের যুব নেতৃত্বের আইডল। তার নেতৃত্বের ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ।' এসময় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি সমর্থিত সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...