অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় যাত্রীবাহী লঞ্চে উপচে পড়া ভিড়: নেই স্বাস্থ্যবিধির বালাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২০ বিকাল ০৪:০৫

remove_red_eye

১৯৫৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: দীর্ঘ দুই মাসের বেশী দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ভোলার সাথে রাজধানীসহ বিভিন্ন নৌ রুটে লঞ্চ চলাচল। এতে গন্তব্যে যেতে পারার আনন্দ বিরাজ করছে যাত্রীদের মধ্যে। কিন্তু স্বাস্থ্য বিধি মেনে চলার শর্ত স্বাপেক্ষে লঞ্চ চলাচলের কথা থাকলেও অধিকাংশ যাত্রী সতর্কতা অবলম্বন না করায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক যাত্রীই মানছেননা কোন স্বাস্থ্য বিধি। আবার লঞ্চ কর্তৃপক্ষও পুরোপুরি নিশ্চিত করছে না স্বাস্থ্যবিধি। অপর দিকে অতিরিক্ত যাত্রীর চাপে নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ছাড়ছে লঞ্চ। ফলে বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা অসংখ্য যাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,  ভোলার ইলিশা লঞ্চঘাটে রবিবার সকালে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। কে কার আগে লঞ্চে উঠবে তা নিয়ে ছিলো এক ধরনের প্রতিযোগীতা। যাত্রীরা হুড়োহুড়ি ও গায়ের সাথে গা মিশে লঞ্চে উঠে। সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো এ্যাডভ্যাঞ্চার কোম্পানির একটি যাত্রীবাহী লঞ্চ। কিন্তু ৭টা ২০ মিনিটেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট ছেড়ে যায়। ফলে শনিবার যারা ওই লঞ্চের টিকিট কিনেছিলেন তারা ঘাটে এসে বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, ওই লঞ্চের লোকজন তারদের টিকেটের টাকা ফেরত না দিয়েই পালিয়ে গেছে। তাদের মোবাইলও বন্ধ করে রেখেছে। অনেকে রোগী নিয়ে এসে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।
 
তাছাড়া যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। এদিকে যাত্রীদের মধ্যে করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে দেখা যায়নি। অনেক যাত্রীর ছিলো না মাক্স। আবার কেউ কেউ মাক্স পড়লেও তা ছিল মুখের নিচে লাগানো। অপর দিকে লঞ্চকর্তৃপক্ষকেও কোন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। তবে লঞ্চ কর্তৃপক্ষ দাবী করেন তারা বিধি মেনেই লঞ্চ চলাচল করছে।

তবে  বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো:কামরুজ্জামান জানান, লঞ্চ গুলোকে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। কেউ তা না মানলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...