অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার চরফ্যাশনে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে মে ২০২০ রাত ০৮:৪১

remove_red_eye

২১৪১

অচিন্ত্য মজুমদার:: ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার গুরুতর অসুস্থ্য অবস্থায় ভোলা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে বিকেলে স্বাস্থ্যবিধি মেনে ভোলা পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গত ৩ দিন আগে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। 

স্থানীয়রা জানান, ওই পল্লীচিকিৎসক বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন থেকে ভোলা সদর হাসাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথে বোরহানউদ্দিনে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে তার মৃতদেহ ভোলা পৌর মহাশ্মশানে সৎকার করা হয় বলে জানিয়েছেন পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, করোনা উপসর্গ থাকায় গত ৩ দিন আগে ওই পল্লী চিকিৎসক, তার স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

ভোলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ভোলা থেকে ১ হাজার ৬৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ও বরিশালের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্টের ফলাফল এসেছে ১ হাজার ১৯৪ জনের। তার মধ্যে ১ হাজার ১৫১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৪৩ জনের পজেটিভ আসে।        

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...