অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সড়কের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৩১৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় সড়কের ওপর থেকে লুঙ্গি দিয়ে ডাকা অবস্থায় মো. মোতাহার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন বয়াতি বাড়ি সংলগ্ন সড়কের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধ মোতাহার একই ইউনিয়নের বগিরচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনা বাজারে জেনারেটরের ব্যবসা করতেন বৃদ্ধ মোতাহার। প্রতিদিন তিনি রাত ১১ টার মধ্যেই বাড়িতে ফিরতেন। তবে শনিবার রাত ১১ টার পরেও তিনি বাড়িতে না ফেরায় ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর মিলে তাকে খোঁজ করতে বের হন। এরপর তারা স্থানীয় বয়াতি বাড়ি সংলগ্ন সড়কের ওপর বৃদ্ধ মোতাহারকে নিজের লুঙ্গি দিয়ে ডাকা অবস্থায় দেখতে পান। পরে তারা মোতাহারের শরীর থেকে লুঙ্গি সরিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর থানায় খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...