লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ রাত ১০:৪৬
৩৩৯
দোকান ভিটার বিরোধ নিয়ে দ্বন্ধ
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে নিজের ওয়ারিশ সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে গ্রেজের দোকান করে আসছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর।ওই দোকানকে দেয়াল করার প্রস্তুতি নিলে,স্থানীয় জাকির ফরাজির নেতৃত্বে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজারের উত্তর মাথায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরাজি বাজার এলাকার কালু মিস্ত্রীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর(৫৬) তার পৈতৃক ওয়ারিশ সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ জড়াজীর্ণ ঘরে দোকান চালিয়ে আসছে। ওই দোকানকে দেয়াল করার প্রস্তুতি নিলে পাশ্ববর্তী নেছার ফরাজী তার দলবল নিয়ে ঘর করতে বাঁধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি হয়।পরে জাকির ফরাজির নেতৃত্বে নাজিম, জাহিদ, জয়নাল ফরাজী, রাজিব, রাসেল, জিহান,শাকিলসহ প্রায় ১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অশ্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে আতর্কীত ভাবে হামলা করে বেধরক মারধর করে। এঘটনায় জাহাঙ্গীরসহ তার দুই কন্যা ঝর্ণা বেগম ও লাকি বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠ বিচারের দাবী জানায়। এ বিষয়ে অভিযুক্ত নেছার ফরাজির নিকট জানতে চাইলে তিনি জানান, জাহাঙ্গীর আমাদের কাঁঠাল গাছ কাটায় বাঁধা দেই এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত